ভালুকায় মাদ্রাসা শিক্ষক সমিতির কমিটি অনুমোদন
মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি- বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমিতি ভালুকা উপজেলা শাখার ৬সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ভালুকা ফাযিল মাদ্রাসা সহকারি অধ্যাপক মোঃ মোজাহিদুর রহমান খান (সোহেল)সভাপতি,খারুয়ালী বালিকা দাখিল মাদ্রাসা সিনিয়র মৌলভী মাওলানা আবদুর রশিদ আকন্দ কে সাধারণ সম্পাদক করে কমিটি অনুমোদন দেওয়া হয়।
শনিবার(৩মে)বিকালে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় হলরোমে,বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোঃ শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক এস.এ.এইচ. খোকন এর যৌথ স্বাক্ষরে ৩ মাসের জন্য কমিটি অনুমোদিত হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সাবিহা সুলতানা দাখিল মাদ্রাসা, সিনিয়র শিক্ষক মাওলানা জিয়াউর রহমান সিনিয়র সহসভাপতি, বহুলী দাখিল মাদ্রাসা,সহ সুপার মাওলানা খাদেমুল ইসলাম সহঃ সভাপতি,সাবিহা সুলতানা দাখিল মাদ্রাসা, সহকারী শিক্ষক এস, এম শাহিনুল কবির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, খোলাবাড়ী মেনজেনা দাখিল মাদ্রাসা সিনিয়র শিক্ষক,মোঃ কামরুজ্জামান কমল কে সাংগঠনিক করা হয়।
এসময়, ভালুকা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, মোঃ নাজমুল হক, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল আলম সোহাগ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও ভালুকা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রাকিবু্ল হাসান রাসেল সহ স্থানীয় শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ,এই কমিটিতে আওয়ামী সমর্থিত কোন ব্যাক্তি নাই, পরবর্তীতে প্রমাণিত হলে এই কমিটি বাতিল বলে গণ্য হবে।তিন মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করার শর্তে কমিটি অনুমোদন দেওয়া হয়।












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































